{{ news.section.title }}
নির্মাণাধীন ভবনের প্লাস্টারিং কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আজ সোমবার (২ ফেব্রুয়ারি ) কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের প্লাস্টারিং কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত দুজন নির্মাণশ্রমিকরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন ওরফে সাগর (৩৩) ও একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)।
খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় প্লাস্টারিং কাজ চলাকালে অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারে স্পৃষ্ট হন দুই নির্মাণশ্রমিক। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, নির্মাণাধীন ভবনে তিনজন শ্রমিক কাজ করছিলেন। ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন লাল মুহিত উদ্দিন ওরফে সাগর এবং পরে উসমান বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন , স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।